মাঝে
মৃদু একটা ভূমিকম্প ঘটেছিল বার্সেলোনায়। সব মিলিয়ে টানা আট ম্যাচ জিতে সেই
ক্ষতি যখন পুষিয়ে ওঠার মুখে কাতালানরা, তখনই ফের ছন্দপতন। শনিবার গেটাফের
মাঠে গোলশূন্য ড্র করে মূল্যবান দুটি পয়েন্ট খুইয়েছে বার্সা, যা স্প্যানিশ
লীগের শিরোপা রেসে অনেকটাই পিছিয়ে দিল তাদের। বৃষ্টিভেজা মাঠে পা ফসকানোর
জন্য মৌসুম শেষে হয়তো চড়া মূল্যই দিতে হবে মেসিদের। টানা ২০ ম্যাচ জিতে
উড়তে থাকা রিয়াল মাদ্রিদ লা লীগায় বছরের শেষ ম্যাচটা খেলে ফেলছে শুক্রবার।
বড়দিনের ছুটিতে যাওয়ার আগে রোনাল্ডোরা ব্যস্ত থাকবেন ক্লাব বিশ্বকাপ নিয়ে।
ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করার সুযোগ ছিল বার্সার। কিন্তু
সেটা এখন আর সম্ভব নয়। শনিবার কর্দোবার বিপক্ষে বছরের শেষ ম্যাচে জিতলেও
রিয়ালের (৩৯) পেছনেই থাকবে বার্সা (৩৫)। এ মুহূর্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের
চেয়ে কাতালানরা পিছিয়ে চার পয়েন্টে। স্প্যানিশ লীগের সাম্প্রতিক সময়ের
পরিসংখ্যান বিবেচনায় চার পয়েন্ট অনেক বড় ব্যবধান হয়ে যেতে পারে।
পরশু রাতের গোলশূন্য ম্যাচটি অনেক
প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে বার্সাকে।
www.24banglanewspaper.com
মেসি-নির্ভরতার পাশাপাশি লুইস সুয়ারেজের ধারাবাহিক ব্যর্থতাও রয়েছে যার মধ্যে। লা লীগায় সাত ম্যাচ খেলেও গোলের খাতা খুলতে পারলেন না উরুগুয়ান ফরোয়ার্ড। তবে কি ট্রান্সফার ফি’র ক্লাব রেকর্ড গড়ে সুয়ারেজকে কেনাটা ভুলই হয়ে গেল? আগের ম্যাচে ফ্রিকিকে এস্পানলের পোস্ট কাঁপানোর পর হ্যাটট্রিক করেছিলেন মেসি। গেটাফের বিপক্ষেও ৫২ মিনিটে মেসির ফ্রিকিক ফিরে এলো ক্রসবার কাঁপিয়ে। কিন্তু এবার আর আগের ম্যাচের মতো জাদুকরী কিছু হয়নি। গোটাদুয়েক ফ্রিকিক বাদ দিলে মেসি ছিলেন নিজের ছায়া হয়েই। অ্যাওয়ে ম্যাচে মেসির নিষ্প্রভতার জন্য কোচ লুইস এনরিকের ভুল কৌশলকেই দায়ী করছে স্প্যানিশ মিডিয়া। মেসিকে একটু নিচে নামিয়ে হোল্ডিং মিডফিল্ডারের ভূমিকায় খেলিয়েছেন এনরিকে। ফলই বলছে, পরিকল্পনাটা ব্যর্থ হয়েছে।অজুহাত হিসেবে বলা যায়, মাঠে কাদা জমে যাওয়ায় নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি মেসিরা। ম্যাচ শেষে গেটাফের নিুমানের মাঠের সমালোচনাও করেছেন বার্সার ক্রীড়া পরিচালনক আন্দানি জুবিজারেতা। কিন্তু ২৩টি আক্রমণের একটিও গোলে পরিণত করতে না পারা বার্সেলোনার মতো দলের জন্য নিঃসন্দেহে বড় ব্যর্থতা। গোলকিপার ক্লদিও ব্রাভো দ্বারা দুটি সেভ না করলেও এ ম্যাচে হেরেও যেতে পারত বার্সা। এছাড়া শেষ মুহূর্তে গোটাফে যখন দারুণ একটি আক্রমণে ছিল, তখনই বেরসিকের মতো শেষ বাঁশি বাজিয়ে দেন রেফারি। ড্র করেও তাই নিজেদের ভাগ্যবান ভাবতে পারে বার্সা!অধিনায়ক জাভি কিন্তু নিজেদের দুর্ভাগাই ভাবছেন, ‘দারুণ তিনটি সুযোগ পেয়েছিলাম, কিন্তু বাস্তবতা হল এখন আমরা রিয়ালের চেয়ে চার পয়েন্ট পেছনে। এই ফল আমাদের একধাপ পিছিয়ে দিল।’ কোচ এনরিকে অবশ্য আশা ছাড়লেন না, ‘চার পয়েন্ট এগিয়ে ছিলাম আমরা। আর এখন চার পয়েন্ট পেছনে। মৌসুম অনেক লম্বা। রিয়ালকে ধরার মতো অনেক সময় আছে আমাদের হাতে।’ ওয়েবসাইট।