শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০১৪

ইসরাইলি সেনাদের হামলায় ফিলিস্তিনি মন্ত্রী নিহত

ইসরাইলি সেনাদের হামলায় ফিলিস্তিনের পশ্চিম তীরে অঞ্চলটির এক জ্যেষ্ঠ মন্ত্রী নিহত হয়েছেন। বুধবার রামাল্লার উত্তর-পূর্বাঞ্চলের তারমুসাইয়া এলাকায় একটি বিক্ষোভ চলাকালে ইসরাইলি সেনারা হামলা চালালে জিয়াদ আবু আইন নামে ওই মন্ত্রী নিহত হন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক ইসরাইলি সাংবাদিক ও রয়টার্সের এক ফটোগ্রাফারকে উদ্ধৃত করে বলছে, ইসরাইলি সেনাদের সঙ্গে বিক্ষোভকারীদের বাকবিতণ্ডা শুরু হলে মীমাংসার চেষ্টা করেন আবু আইন। এসময় ইসরাইলি সেনারা তার বুকে ও পেটে আঘাত করলে মাটিতে পড়ে যান তিনি। মুমূর্ষু অবস্থায় মন্ত্রীকে রামাল্লার একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর আবু আইনের জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ার ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings