শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০১৪

পরাজয়ের ভয়ে নির্বাচন দিতে ভয় পাচ্ছে সরকার: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বন্দুক ও পিস্তলের জোরে আওয়ামী লীগ দেশের সব অর্জন কেড়ে নিচ্ছে। তিনি বলেন, দেশের জনগণ ও বিদেশিদের চাপ থাকা সত্ত্বেও নিজেদের নিশ্চিত পরাজয় ও জামানত হারানোর ভয়ে নতুন সরকার নির্বাচন দিতে চাচ্ছে না। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের হলরুমে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।মির্জা ফখরুল অভিযোগ করেন, অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করতে গণতান্ত্রিক ব্যবস্থা বিসর্জন দিয়ে একদলীয় স্বপ্ন বাস্তবায়ন করতে চাচ্ছে আ' লীগ। অবৈধ সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। এ পাথরকে সরাতে আন্দোলনের কোনো বিকল্প নেই।মহিলা দলের প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী নূরে আরা সাফা।এতে প্রধান আলোচক ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক দিলারা চৌধুরী ও বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমদ। www.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings